প্রধান শিক্ষক পরিচিতি
আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী ও সভাপতি মোঃ আক্কাস আলী সং মহর ডাকঘর কৃষ্ণপুর উপজেলা- তানোর জেলা- রাজশাহী গত ১৯৯৩ সালে বিদ্যালয় স্থাপন করি। ১৯৮০ সালে বিদ্যালয় মাঠে বট গাছ রোপন করিয়াছিলাম, বর্তমানে বটগাছটি বড় হয়েছে এবং বসার জন্য গোড়া পাকা করে বাঁধানো হয়েছে। উক্ত গাছটি সীন, প্রশংসা পত্র, মনোগ্রাম হিসেবে দেওয়া আছে। বিদ্যালয় বিল্ডিং ঘর সরকার থেকে দিয়েছে।বড় রাস্তা থেকেই স্কুল পর্যন্ত পাড়া রাস্তায় এসেছে। ১৪ জন শিক্ষকগণ তিনজন কর্মচারী রয়েছে। স্কুলে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৩০০ জনের মতো। সকল শিক্ষক ও কর্মচারীর বিল বেতন ঠিক মতো হয়েছে। তারা মনোযোগ সহকারে পাঠ দান করান। আমার বিদ্যালয়ে ১৯৯৬ সাল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সন্তুষ্ট জনক রেজাল্ট হয়। উক্ত গ্রামের সাধারণ মানুষ স্কুলকে খুব ভালোবাসে এবং বিভিন্ন সহযোগিতা করে। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।
প্রধান শিক্ষক
মো: রমজান আলী